ব্রিটেনে তারেক-জোবাইদার তিনটি ব্যাংক হিসেব জব্দের আদেশ

বাংলাপ্রেস ডেস্ক: ব্রিটেনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের একটি ব্যাংকের তিনটি হিসাব জব্দের করার আদেশ দিয়েছেন আদালত। ব্রিটেনের স্যান্টান্ডার ব্যাংক ইউকে’তে থাকা তারেক রহমান ও জোবাইদা রহমানের তিনটি একাউন্ট জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। দুদকের এক আবেদনের শুনানি শেষে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েস এ আদেশ দেন।
এ বিষয়ে দুদকের বক্তব্য, ব্রিটেনের স্যান্টান্ডার ব্যাংক ইউকে পরিচালিত হোয়াইট অ্যান্ড ব্লু কনসালট্যান্ট লিমিডেট শীর্ষক প্রতিষ্ঠানের হিসাব থেকে তারেক রহমান এবং জোবাইদা রহমানের তিনটি ব্যাংক হিসাবে ৫৯ হাজার ৩৪১ দশমিক ৯৩ ব্রিটিশ পাউন্ড স্থানান্তরের এফআইইউ, ইউকের নির্দেশে আটক আছে।
উক্ত অর্থ তারা অন্যত্র হস্তান্তর বা রূপান্তর করার চেষ্টা করছেন। তাই বর্ণিত অর্থের বিষয়ে এখনই কোনো ব্যবস্থা গ্রহণ না করা হলে তা বেহাত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেশের আদালতের এ আদেশটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ব্রিটেনের অ্যাটর্নি জেনারেলের অফিসে পাঠানো হবে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
ওসমান হাদি হত্যার বিচার নিয়ে সরকার নয়ছয় করছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
উন্নয়ন প্রকল্প তদারকিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে থাকবে ড্যাশবোর্ড: অর্থমন্ত্রী
সঙ্গীত একাডেমি