৩ এপ্রিল ২০২৬

বৃহস্পতিবার ‘ধানের শীষের’ প্রার্থীদের জরুরি বৈঠকে ডেকেছে বিএনপি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বৃহস্পতিবার ‘ধানের শীষের’ প্রার্থীদের জরুরি বৈঠকে ডেকেছে বিএনপি
 

বাংলাপ্রেস ডেস্ক: একাদশ জাতীয় সংসদে শোচনীয়ভাবে পরাজিত হওয়ার পর ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থীদের জরুরি বৈঠকে ডেকেছে বিএনপি।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মঙ্গলবার জানান, আগামী বৃহস্পতিবার সকাল ১০টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

এর আগে দলটির নয়াপল্টন কার্যালয় থেকে এক জরুরি বার্তায় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে ‘ধানের শীষের’ প্রত্যেক প্রার্থীকে ভোটে অনিয়ম-কারচুপির প্রমাণ, প্রতিটি কেন্দ্রের ‘অস্বাভাবিক’ ভোটের হিসাব, গ্রেপ্তার এজেন্ট ও নেতাকর্মীদের তালিকা, সহিংসতায় আহত ও নিহতদের তালিকাসহ আটটি বিষয়ে তথ্যসহ একটি প্রতিবেদনও দিতে বলা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে বিএনপির একজন সহকারী দপ্তর সম্পাদক ইউএনবিকে বলেন, ‘উপরোক্ত বিষয়ে প্রতিবেদন ছাড়াও ভোট কারচুপির ভিডিও থাকলে তাও সাথে দিতে বলা হয়েছে।’

ওই নেতা জানান, নির্দলীয় সরকারের অধীনে পুনরায় নির্বাচনের দাবি জানাতে নির্বাচন কমিশনের পাশাপাশি দেশে ও বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের কাছে তথ্য প্রমাণ জমা দেওয়ার জন্য প্রত্যেক প্রার্থীর থেকে এসব তথ্য চাওয়া হয়েছে।

এর আগে নির্বাচনের পরের দিন সোমবার রাতে ড. কামাল হোসেনের নেতৃত্বে জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকে বসে জাতীয় ঐক্যফ্রন্ট। ওই বৈঠকে নির্দলীয় সরকারের অধীনে পুনরায় নির্বাচনের দাবিতে নির্বাচন কমিশন বরাবর স্মারকলিপি জমা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

ঐক্যফ্রন্টের একজন জ্যেষ্ঠ নেতা জানান, আগামী বৃহস্পতিবার বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের ওই বৈঠক শেষে নির্বাচন কমিশনে স্মারকলিপি জমা দিতে যেতে পারেন ধানের শীষের প্রার্থীরা।

গত রোববার অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাত্র সাতটি আসন পায় জাতীয় ঐক্যফ্রন্ট। এর মধ্যে বিএনপি পাঁচটি এবং গণফোরাম দুটি আসনে জয় পায়। অপরদিকে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ২৮৮টি এবং বাকি তিনটি আসনে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি