বুধবার দেশে আসছেন ওবায়দুল কাদের

বাংলাপ্রেস অনলাইন: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সিঙ্গাপুরের চিকিৎসা শেষ করে আগামীকাল বুধবার দেশে ফিরে আসছেন।
সেতু বিভাগের তথ্য কর্মকর্তা শেখ ওয়ালিদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। শেখ ওয়ালিদ বলেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ১৫ মে দেশে ফিরবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ওই দিন সন্ধ্যা ৬টা নাগাদ তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন বলে আশা করা যাচ্ছে।
উল্লেখ্য, গেল ৩ মার্চ ভোরে হঠাৎ শ্বাস-প্রশ্বাসে সমস্যা দেখা দিলে ওবায়দুল কাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়। প্রথমে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হলেও পরে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয় তাকে। পরে এনজিওগ্রাম করে ওবায়দুল কাদেরের হার্টে তিনটি ব্লক ধরা পড়ে। অবস্থা কিছুটা স্থিতিশীল হলে ৪ মার্চ বিকেলে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
জামায়াত নিষিদ্ধ হলে শূন্যস্থান পূরণ করবে কে: প্রশ্ন এ টি এম আজহারের
ওসমান হাদি হত্যার বিচার নিয়ে সরকার নয়ছয় করছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
উন্নয়ন প্রকল্প তদারকিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে থাকবে ড্যাশবোর্ড: অর্থমন্ত্রী
সঙ্গীত একাডেমি