২৪ জুন ২০২৬

বুয়েটে ৯ ছাত্রকে হল থেকে আজীবন বহিষ্কার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বুয়েটে ৯ ছাত্রকে হল থেকে আজীবন বহিষ্কার

বাংলাপ্রেস ডেস্ক : বুয়েটে র‍্যাগিং এর সাথে জড়িত প্রমাণিত হওয়া আহাসান উল্লাহ ও সোহরাওয়ার্দী হলের ৯ শিক্ষার্থীকে আজীবন হল থেকে এবং বিভিন্ন মেয়াদে একাডেমিক কার্যক্রম থেকে বহিস্কার রেছে বুয়েট কর্তৃপক্ষ। এ ঘটনায় আর সর্তক করা হয়েছে ২১ জনকে। বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বুয়েটের ছাত্র কল্যাণ পরিষদের সম্পাদক মীজানুর রহমান। তিনি বলেন, শাস্তি প্রাপ্তরা সরাসরি র‍্যাগিং এর নামে নির্যাতনের সাথে যুক্ত ছিলো আর বাকিদের র‍্যাগিং এ সহায়তার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি।

এই শাস্তির সাথে সাথে বুয়েটের শিক্ষার্থীদের সব দাবি পূরণ করা হয়েছে মন্তব্য করেন তিনি । এ সময় শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহবান জানান তিনি।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি