৬ আগস্ট ২০২৬

ব্যাংক লেনদেনের সময়সূচিতে আবারও পরিবর্তন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ব্যাংক লেনদেনের সময়সূচিতে আবারও পরিবর্তন

বাংলাপ্রেস ডেস্ক: ব্যাংক লেনদেনের সময়সূচিতে আবারও পরিবর্তন এনেছে বাংলাদেশে ব্যাংক। করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে বিভিন্ন এলাকাকে সরকার লাল (রেড), হলুদ (ইয়েলো) ও সবুজ (গ্রিন) জোনে ভাগ করেছে। লাল জোনে সাধারণ ছুটি থাকবে। আর সেজন্য ওই জোনে ব্যাংকের শাখাও বন্ধ রাখার ঘোষণা দি‌য়ে‌ছে কেন্দ্রীয় ব্যাংক।

সোমবার (১৫ জুন) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে একটি সার্কুলার জারি করেছে।

এছাড়া ব্যাংকের লেনদেনে সময় পরিবর্তন করে সকাল ১০ টা থেকে ২টা পর্যন্ত লেনদেন চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আর লেনদেন পরবর্তী ব্যাং‌কের আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য ব্যাং‌কের শাখা ৪টা পর্যন্ত খোলা রাখা যাবে।

তবে মতিঝিল, দিলকুশা, আগ্রাবাদ ও খাতুনগঞ্জ রেড জোনের আওতাভুক্ত থাকলেও এগুলো বাদ দিয়ে সকল রেড জোনে ব্যাংকের শাখা বন্ধ থাকবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে রেড জোনে অবস্থিত তফসিলি ব্যাংকের শাখা সাধারণভাবে বন্ধ থাকবে। তবে শাখা খোলা রাখার সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের ভিন্নরূপ কোনো নির্দেশনা থাকলে সীমিত জনবলের মাধ্যমে সকাল ১০টা হতে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সীমিত লেনদেন করতে পারবে। আর লেনদেন পরবর্তী ব্যাংকের আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য ব্যাংকের শাখা দেড়টা পর্যন্ত খোলা রাখা যাবে।

স্বাস্থ্য অধিদপ্তর, সিটি করপোরেশন, জেলা প্রশাসক কর্তৃক ঘোষিত হলুদ (ইয়েলো) ও সবুজ (গ্রিন) জোনে অবস্থিত তফসিলি ব্যাংকের শাখা সকাল ১০টা হতে দুপুর ২টা পর্যন্ত সকল প্রকার লেনদেনের জন্য খোলা রাখতে হবে এবং পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য বিকেল ৪টা পর্যন্ত শাখা খোলা রাখা যাবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি