৩ এপ্রিল ২০২৬

ব্যারিস্টার পার্থর মধ্যে মান-অভিমান থাকতে পারে, সেরে যাবে: রিজভী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ব্যারিস্টার পার্থর মধ্যে মান-অভিমান থাকতে পারে, সেরে যাবে: রিজভী

বাংলাপ্রেস রাজনীতি ডেস্ক: চলমান রাজনীতির দুঃসময় চলছে। এই দুঃসময়ে জোটের অন্তর্ভুক্ত বিজেপির ব্যারিস্টার পার্থর মধ্যে মান-অভিমান থাকতেই পারে। সেটা নিরসন হয়ে যাবে। বিশেষ করে বড় দল বিএনপি এবং জোটের আরও যারা নেতৃবৃন্দ আছেন, সবার পদক্ষেপে এগুলো থাকবে না। অচিরেই এই মান-অভিমান সেরে যাবে।

বললেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, আমরা ২০ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে যে কর্মসূচি বিভিন্ন পর্যায়ে করে যাচ্ছি সেটা অব্যাহত থাকবে- এ ব্যাপারে আপনারা নিঃসন্দেহ থাকতে পারেন।

তিনি বলেন, সরকারের নানা ধরনের ইয়ে থাকতে পারে, খেলাধুলো থাকতে পারে। কিন্তু যারা দীর্ঘদিন এই দশ বছর গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, গণতন্ত্রের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মিছিল করেছেন; তাদের মধ্যে ভাঙন আসবে না। যত নিষ্ঠুর নির্বাচন হবে ততই ঐক্য আরও অটুট হবে, আরও মজবুত হবে, ততই সিমেন্টেড হবে।

সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপিকা শাহিদা রফিক, আবুল খায়ের ভুঁইয়া, কেন্দ্রীয় নেতা মুনির হোসেন, মাহবুবুল হক নান্নু, খান রবিউল ইসলাম রবি ও শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন উপস্থিত ছিলেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি