৪ এপ্রিল ২০২৬

'চামড়া সিন্ডিকেটের কেউ রেহাই পাবে না'

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
'চামড়া সিন্ডিকেটের কেউ রেহাই পাবে না'

রাজনীতি ডেস্ক: চামড়ার দাম নিয়ে সিন্ডিকেটের কারসাজি আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এ ক্ষেত্রে যার বিরুদ্ধে যতটুকু অপরাধের প্রমাণ পাওয়া যাবে তার বিরুদ্ধে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কেউ রেহাই পাবে না।

বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার (১৪ আগস্ট) সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী এ কথা বলেন।

এবারের কোরবানির ঈদের চামড়ার দাম অতীতের যেকোনো সময়ের চেয়ে কম হওয়ায় চামড়া পানির দরে বিক্রি হয়েছে। কোথাও কোথাও চামড়া মাটি চাপা দেওয়া হয়েছে বলে খবরে এসেছে। সরকার এরইমধ্যে কাঁচা চামড়া রপ্তানির অনুমতিও দিয়েছে।

চামড়ার দর অল্প হওয়ার পেছনে সিন্ডিকেট কাজ করছে বলে ব্যবসায়ী এবং বিএনপির অভিযোগ। এই সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযোগ নিয়ে ওবায়দুল কাদের বলেন, বাস্তবের চিত্রটা কী, সেটা আমার ভালোভাবে জানা নেই, যারা (ব্যবসায়ী) এর সঙ্গে জড়িত।

সিন্ডিকেটের বিষয়টি নিরপেক্ষভাবে জানা দরকার, সিন্ডিকেটের একটা ব্যাপার আমাদের দেশে আছে। ফায়দা লোটার জন্য একটা মহল সিন্ডিকেট করে। সে ধরনের কিছু হয়েছে কিনা, সেটা খোঁজ-খবর নিয়ে জানাবো।

২০ আগস্ট থেকে ট্যানারি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কাঁচা চামড়া কেনার বিষয়ে মন্ত্রী বলেন, অভিযোগের বিষয়টি পুরোপুরি ক্ষতিয়ে না দেখে কোনো মন্তব্য করা ঠিক হবে না। আরো দু’চারদিন গেলে সঠিক চিত্রটা বের করা সম্ভব হবে।

অপরাধ অনুযায়ী এটার ব্যবস্থা নিতে হবে। অন্যায় যেই করুক এখানে জাতীয় অর্থনীতির স্বার্থ বিঘ্নিত হলে, জনস্বার্থ বিঘ্নিত হলে সেটা দেখা সরকারের দায়িত্ব।

যদি এখানে অপরাধমূলক কোনো কাজ হয়ে এবং সেটি যেই করে থাকুক, যার কারসাজিতে হোক, সিন্ডিকেট হোক বা যেটাই হোক- এটা ক্ষতিয়ে দেখে এ ব্যাপারে একটা সিদ্ধান্ত নিতে হবে, অপরাধ অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি