৫ অক্টোবর ২০২৬

চাঁদাবাজির অভিযোগে রাজধানীতে বিএনপির ওয়ার্ড সভাপতি গ্রেপ্তার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০১:৫৫ পিএম
চাঁদাবাজির অভিযোগে রাজধানীতে বিএনপির ওয়ার্ড সভাপতি গ্রেপ্তার

বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর শেরেবাংলা নগর থানা বিএনপির ২৮ নাম্বার ওয়ার্ডের সভাপতি মিজানুর রহমান স্বপনকে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার করেছে এসআরবি-২। 

সোমবার (৫ অক্টোবর) আগারগাঁও এলাকা থেকে গ্রেফতার পর তাকে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান। তিনি বলেন, তাকে এসআরবি গ্রেফতার শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়েছে।  

পুলিশ ও এসআরবি সূত্রে জানা যায়, শেরেবাংলা নগর ও মোহাম্মদপুর এলাকায় স্বপনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এর মধ্যে ছয়তলা গার্মেন্টস থেকে চাঁদাবাজি, নিউরোসায়েন্স হাসপাতালের অ্যাম্বুলেন্স সিন্ডিকেট পরিচালনা, আগারগাঁও নতুন রাস্তা এলাকার ফুটপাত থেকে চাঁদাবাজি এবং শেরেবাংলা নগর থানার পাশের সমবায় বস্তিতে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাসিক চাঁদা নেওয়ার অভিযোগ রয়েছে।

এসব অভিযোগের বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।
বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি