১৩ নভেম্বর ২০২৬

চার দফা কমে সোনার ভরির দাম এখন কত?

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১১:১১ পিএম
চার দফা কমে সোনার ভরির দাম এখন কত?

স্বর্ণালংকার। ছবি: সংগৃহীত

বাংলাপ্রেস ডেস্ক:  দেশের বাজারে গতকাল শুক্রবার আবারও সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এদিন ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা।

এ নিয়ে টানা চার দফায় সোনার দাম কমল মোট ৯ হাজার ৮৫৬ টাকা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, নতুন দাম শুক্রবার সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে। 

বাজুসের নতুন মূল্য তালিকা অনুযায়ী, এখন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৩০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা।

গতকাল বৃহস্পতিবারও (১২ নভেম্বর) ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। এর আগে ১১ নভেম্বর কমানো হয় ২ হাজার ৭৪১ টাকা এবং ৬ নভেম্বর ভালো মানের সোনার ভরিতে কমানো হয় ২ হাজার ৭৪১ টাকা।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি