চীনে সড়ক ধসে ৬ জন নিহত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম

বাংলাপ্রেস ডেস্ক : চীনের উত্তরপশ্চিমাঞ্চলে সোমবার সড়ক ধসে ছয়জনের প্রাণহানি ঘটেছে। এতে আরো চারজন নিখোঁজ রয়েছে। মঙ্গলবার স্থানীয় কর্তৃপক্ষ একথা জানায়। খবর এএফপি’র।
প্রাদেশিক রাজধানী জিনিংয়ের জরুরি ব্যবস্থাপনা সংস্থার জুয়ো জিশেং জানান, এ ঘটনায় আহত অপর ১৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে।
জিনিংয়ের নন্দাজি স্ট্রীটে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে একটি সংযোগ সড়ক ধসে এ হতাহতের ঘটনা ঘটে।
খবরে বলা প্রায় ৮০ বর্গ মিটার এলাকা জুড়ে মাটি দেবে যায়। এতে গর্তে পড়ে যাওয়া বাসটি মঙ্গলবার সকালে টেনে তোলা হয়।
ঘটনাস্থলে সহ¯্রাধিক উদ্ধারকর্মী ও ৩০ গাড়ি পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে এবং দুর্ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
ইরানের সর্বোচ্চ নেতার জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার
১১ মিনিট আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
বিশ্বকাপ চলাকালে স্টেডিয়ামের কাছ থেকে ৬০০টির বেশি ড্রোন জব্দ করেছে এফবিআই
১১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি