চীনের ল্যাব থেকেই করোনা ভাইরাসের উৎপত্তি : ট্রাম্প

বাংলাপ্রেস ডেস্ক: চীনের উহান শহরের ল্যাব থেকেই করোনাভাইরাসের উৎপত্তি হয়েছে বলে আবারও দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউজে সংবাদ সম্মেলনে এই দাবি করেন তিনি।
এসময় চীনের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের হুমকিও দেন ট্রাম্প। তবে কীভাবে চীনের ল্যাব থেকে করোনার উৎপত্তি হয়েছে, বিস্তারিত কিছু বলেননি তিনি।
এদিকে ট্রাম্প চীনকে দোষারোপ করলেও, করোনাভাইরাস মানুষের তৈরি নয়, বলছেন মার্কিন গোয়েন্দারা। বৃহস্পতিবার করোনা নিয়ে গঠন করা মার্কিন গোয়েন্দা দলের পক্ষ থেকে এমনটি বলা হয়। এক বিবৃতিতে ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালকের দাবি, বৈজ্ঞানিক গবেষণায় বেশির ভাগই মত দিয়েছেন এই ভাইরাস মানুষের তৈরি নয়।
অন্যদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ করেছে যে তারা নিজেদের দেশে পরিস্থিতি সামাল দিতে না পেরে চীনের ওপর অহেতুক দোষারোপ করছে।
বিপি।আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি