৪ এপ্রিল ২০২৬

চেকপোস্টে ৮ কেজি গাঁজা ও বিদেশী মদ সহ যুবক গ্রেফতার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
চেকপোস্টে ৮ কেজি গাঁজা ও বিদেশী মদ সহ যুবক গ্রেফতার
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুধারাম উপজেলায় ৮কেজি গাঁজা ও ৬ বোতল বিদেশী মদ সহ মো. বেলাল হোসেন সুমন (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১১, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান। গ্রেফতার সুমন ফেনী জেলার দাগনভূঞা উপজেলার আলাইয়াপুর গ্রামের কোয়াইল্লার টেক এলাকার আবুল বাশারের ছেলে। র‌্যাব কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার ভোরে নোয়াখালী সদর-কবিরহাট আঞ্চলিক সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় র‌্যাব। বিষয়টি টের পেয়ে সিএনজি চালিত অটোরিকশা থেকে নেমে পালানোর চেষ্টা করেন সুমন। পরে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৮ কেজি গাঁজা ও ৬ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয়। সুমন জানায়, কুমিল্লা সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিভিন্ন অভিনব প্রন্থায় তা পরিবহন করে নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় খুচরা মাদক কারবারিদের কাছে বিক্রি করত। এ ঘটনায় আসামির বিরুদ্ধে সুধারাম থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বিপি>আর
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি