ছাত্র-জনতার আন্দোলনে আহতদের জন্য বিদেশি চিকিৎসক আনা হচ্ছে : স্বাস্থ্য উপদেষ্টা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ছাত্র-জনতার আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসার জন্য বিদেশ থেকে বিভিন্ন চিকিৎসক আনা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম।
আজ শনিবার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জুলাই-আগস্ট আন্দোলনে আহতদের খোঁজ নেওয়ার পর সাংবাদিকদের তিনি এ কথা জানান।
উপদেষ্টা বলেন, ‘জুলাই আন্দোলনে আহতদের সর্বোচ্চ চিকিৎসার জন্য বিভিন্ন দেশ থেকে চিকিৎসক আনা হচ্ছে।’
হাসপাতালগুলোতে কিছু অনিয়ম রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এখানে বিভিন্ন ধরনের দুর্নীতি রয়েছে। এজন্য আমাদের সচেতন হতে হবে। ভোগান্তির অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’
একই সময় ডেঙ্গুর প্রকোপ নিয়ে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন বলেন, ‘ডেঙ্গুতে মৃত্যু গতবারের চেয়ে এবার কম। হাসপাতালগুলোতে চিকিৎসক নার্স বাড়াচ্ছি। সেইসঙ্গে স্যালাইনসহ যাবতীয় ওষুধ সরবারহ বাড়ানো হচ্ছে।’
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন