৪ এপ্রিল ২০২৬

ছাত্রলীগকে ইতিবাচক ধারায় ফেরানোর আশ্বাস জয়-লেখকের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ছাত্রলীগকে ইতিবাচক ধারায় ফেরানোর আশ্বাস জয়-লেখকের

রাজনীতি ডেস্ক: ছাত্রলীগকে সব ধরনের নেতিবাচক কর্মকাণ্ড থেকে মুক্ত করে ইতিবাচক ধারায় ফেরাবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন সদ্য দায়িত্বপ্রাপ্ত ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। আর এ জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন তারা।

আজ রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, ‘আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আগামী ১০ মাসের মধ্যে সবগুলো কমিটি তৈরি করে একটি সুন্দর সম্মেলন উপহার দেওয়া। ছাত্রলীগকে নিয়ে যেন কোনো নেতিবাচক প্রশ্ন না ওঠে আমরা সেই পর্যায়ে ছাত্রলীগকে নিয়ে যাব।

এক প্রশ্নের জবাবে আল নাহিয়ান খান জয় বলেন, ‘আমি একটি হলের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছি, আইন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি, লেখক ভট্টাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিল। আমাদের সম্পর্কে আপনারা খোঁজ নিলে জানতে পারবেন। আমরা সব সময় চেষ্টা করি যে কোনো ধরনের কালিমা আমাদের গায়ে যেন না লাগে।’

তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা যেভাবে দিক-নির্দেশনা দেবেন সেভাবেই আমরা চলব। আমরা যে দায়িত্ব পেয়েছি, সেই দায়িত্ব পালন করব। বাংলাদেশ ছাত্রলীগ দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ছাত্র সংগঠন। এটা চালাতে হলে আমাদের অবশ্যই কর্মপরিকল্পনা নিতে হবে।

আমরা বসে সার্বিক একটা পরিকল্পনা করব, ছক আঁকব। সেই চক অনুযায়ী যে ১০ মাস সময় আছে, আমাদের যেসব কমিটি বিলুপ্ত হয়েছে, যেসব কমিটির বয়স দুই বছরের বেশি হয়েছে সেগুলো বিলুপ্ত করে যুগোপযোগী ছাত্রলীগ গড়ে তুলব।

আগামীকাল সোমবার বেলা ১১টায় ধানমন্ডির ৩২ নাম্বারে বঙ্গবন্ধুর ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন তারা। পরে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করার কথা জানিয়েছেন তারা।

ছাত্রলীগের পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনতে সব ধরণের ইতিবাচক পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন ভারপ্রাপ্ত দুই নেতা।

শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সব ধরনের চ্যালেঞ্জ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন তারা।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি