৪ এপ্রিল ২০২৬

চিকিৎসার অভাবে খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
চিকিৎসার অভাবে খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের মৃত্যু

বাংলাপ্রেস ডেস্কঃ চিকিৎসার জন্য কয়েকটি হাসপাতাল ঘুরে শেষে মারা গেছেন খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গৌতম আইচ সরকার।

শনিবার দুপুরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।

কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমদ গণমাধ্যমকে বলেন, শনিবার দুপুরে কিডনিজনিত জটিলতায় মারা যান গৌতম আইচ সরকার।

গৌতম আইচ সরকারের মেয়ে ডা. সুস্মিতা আইচ গণমাধ্যমের কাছে অভিযোগ করেছেন, শ্বাসকষ্ট থাকায় তারা বাবাকে কোনো হাসপাতাল ভর্তি নেয়নি। হাসপাতালের দ্বারে দ্বারে ঘুরে কোনো সহায়তা পাননি। শেষমেষ কোভিড-১৯ রোগীদের জন্য নির্দিষ্ট কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

তিনি বলেন, অনেক হাসপাতাল ঘুরে বৃহস্পতিবার কোভিড-১৯ রোগীদের জন্য নির্দিষ্ট কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় বাবাকে। সেখানে শনিবার মারা যান তিনি। যে ৩৩৩ হটলাইন নম্বর থেকে সরকার স্বাস্থ্য সেবা দিচ্ছে, সেখানে দায়িত্ব পালন করছেন গৌতম আইচের মেয়ে ডা. সুম্মিতা। সূত্র: যমুনা টিভি।

বিপি/আর এল

নিচের লিঙ্কে ক্লিক করে শেয়ার করুন :

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি