৩০ জুলাই ২০২৬

চিপস ও পপকর্ন বাড়াচ্ছে ক্যান্সারের ঝুঁকি? বলছে গবেষণা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১২:১০ পিএম
চিপস ও পপকর্ন বাড়াচ্ছে ক্যান্সারের ঝুঁকি? বলছে গবেষণা

সংগৃহীত ছবি

বাংলাপ্রেস ডেস্ক:  চিপস ও পপকর্ন ছোট শিশুদের কাছে খুবই জনপ্রিয় খাবার। এমনটাও হয়ে থাকে যে অবসরে বাসা-বাড়ির শিশুদের সঙ্গে বড়রাও নাশতা হিসেবে খেয়ে থাকেন এসব।

সাধারণত মুখরোচক হওয়ায় কমবেশি সবাই পছন্দ করেন। কিন্তু এসব খেতে সুস্বাদু হলেও সম্প্রতি এক গবেষণা জানিয়েছে, চিপস ও পপকর্ন যারা খায় তাদের ক্যান্সার এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যার সঙ্গে সংশ্লিষ্ট বিষাক্ত উপাদানের সংস্পর্শের ঝুঁকিতে ফেলতে পারে।

সংবাদমাধ্যমে পিপলের প্রতিবেদন অনুযায়ী এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রুটগার্স ইউনিভার্সিটির বিজ্ঞানীদের নেতৃত্বাধীন গবেষকদল নিউ জার্সির ৩৩ জন অন্তঃসত্ত্বা নারীদের ওপর গবেষণা চালিয়েছেন। তাদের থেকে সংগ্রহীত প্রস্রাবের নমুনায় ‘মাইকোটক্সিন’ পাওয়া গেছে, যা কিছু ছত্রাকের মাধ্যমে উৎপাদিত বিষাক্ত রাসায়নিক উপাদান।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, শস্যদানা, বাদাম, শুকনো ফল, আপেল ও কফি বিনের মতো খাবারে মাইকোটক্সিন নামক উপাদান জন্মাতে পারে। যা তীব্র প্রতিক্রিয়া থেকে শুরু করে মারণব্যাধি ক্যান্সার এবং প্রতিরোধ ক্ষমতা বা অনাক্রম্যতা হ্রাসের মতো স্বাস্থ্যগত ক্ষতির কারণ হতে পারে।

জার্নাল অব এক্সপোজার সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টাল এপিডেমিওলজিতে প্রকাশিত এই গবেষণায় বিষাক্ত উপাদানের উপস্থিতির মাত্রার সঙ্গে নারীদের খাওয়া পছন্দের পপকর্ন, কর্ন চিপস ও কর্ন টরটিলার (ভুট্টার রুটি) মতো ভুট্টা ও শস্যজাত পণ্যের পরিমাণের শক্তিশালী যোগসূত্র রয়েছে। গবেষকরা প্রধানত ‘জিয়ারালিনোন’র ওপর আলোকপাত করেছেন।

যা ফিউজারিয়াম নামক ছত্রাক থেকে সৃষ্টি এক প্রকার মাইকোটক্সিন, এটি ভুট্ট, গম ও ওটসের মতো ফসল দূষিত করতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, বিষাক্ত উপাদানটি দূষিত খাদ্য খাওয়া গবাদি পশুর মাংস ও দুধের মাধ্যমেও ছড়াতে পারে। যা উচ্চ তাপমাত্রায়ও টিকে থাকতে পারে বলে জানানো হয়েছে। আর জিয়ারালিনোন হচ্ছে এমন এক ধরনের মাইকোটক্সিন, যা মাইকোইস্ট্রোজেন হিসেবে শ্রেণিবদ্ধ। কারণ, উপাদানটি মানবদেহের ইস্ট্রোজেন হরমোনের মতো কাজ করতে পারে। যা অন্তঃসত্ত্বা অবস্থায় ভ্রূণের বিকাশে খুবই গুরুত্বপূর্ণ। সূত্র: কালের কণ্ঠ

বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি, কানেকটিকাট


সঙ্গীত একাডেমি, কানেকটিকাট

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি