চকরিয়ায় বৃদ্ধকে বিবস্ত্র করে নির্যাতনকারী সেই আনছুর যুবলীগ থেকে বহিষ্কার
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
চট্টগ্রাম থেকে সংবাদদাতা: কক্সবাজার জেলার চকরিয়ার ঢেমুশিয়া ইউনিয়নে বৃদ্ধ নুরুল আলমকে বিবস্ত্র করে নির্যাতনকারী আনছুর আলমকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
২ জুন মাতামুহুরী এক প্রেস বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করার দায়ে মাতামুহুরী সাংগঠনিক উপজেলাধীন ঢেমশিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ও ইউনিয়ন যুবলীগের সদস্য আওয়ামী যুবলীগের পদ-পদবীসহ সকল প্রকার দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
কক্সবাজার জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সোহেলের নির্দেশ ও পরামর্শক্রমে ঢেমুশিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সেলিম রেজা মিঠু ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রমিজের স্বাক্ষরিত বহিষ্করাদেশ অনুমোদন করেন মাতামুহুরী সাংগঠনিক উপজেলা যুবলীগের আহবায়ক আনছারুল করিম।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
১০ মাস আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
১০ মাস আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি