চলতি বছর নির্বাচন আয়োজন করা কঠিন হবে: রয়টার্সকে নাহিদ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: অন্তর্বর্তী সরকার জননিরাপত্তা শতভাগ নিশ্চিত করতে না পাওয়া চলতি বছর জাতীয় নির্বাচন আয়োজন করা কঠিন হতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, আশা করেছিলাম কিছুটা সংস্কারের মাধ্যমে পুলিশের কার্যক্রম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে। তবে, কিছুটা উন্নতি হলেও প্রত্যাশা অনুযায়ী হয়নি। চলমান পরিস্থিতিতে জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব হবে বলে মনে হচ্ছে না।
নির্বাচনে অংশ নিতে জাতীয় নাগরিক পার্টি প্রস্তুত জানিয়ে তিনি বলেন, তবে এর আগে ‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে রাজনৈতিক দল ও ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে ঐকমত্যে পৌঁছানো জরুরি।
আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া অভিযান চালানোর অধিকার কারও নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
এনসিপির আহ্বায়ক বলেন, এক মাসের মধ্যে আমরা যদি ঐকমত্যে পৌঁছাতে পারি, তাহলে নির্বাচনের জন্য তৎক্ষণাৎ প্রস্তুত হবো। কিন্তু যদি বেশি সময় লাগে, তাহলে নির্বাচন পেছানো উচিত।
নাহিদ ইসলাম বলেন, শিগগির আমরা নতুন অফিসের জন্য ক্রাউডফান্ডিং শুরু করবো এবং নির্বাচনের জন্য একটি তহবিল গঠন করবো।
উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ ছেড়ে ছাত্র-তরুণদের উদ্যোগে নতুন দল গঠন করেন নাহিদ ইসলাম। ‘জাতীয় নাগরিক পার্টি’ নামে সেই দলের আহ্বায়কের দায়িত্ব নেন তিনি।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
‘ফ্যামিলি কার্ডে’ সাড়ে ২৮ লাখ মানুষকে দারিদ্র্য থেকে মুক্তি দেওয়া যেতে পারে: বিশ্বব্যাংক
২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী
৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
আওয়ামী লীগের সঙ্গে পুনর্মিলনের কোনো সুযোগ দেখছেন না ডেপুটি স্পিকার
২০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি