৪ এপ্রিল ২০২৬

চট্টগ্রামে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিক করোনায় আক্রান্ত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
চট্টগ্রামে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিক করোনায় আক্রান্ত

চট্টগ্রাম থেকে সংবাদদাতা: বেসরকারি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো অফিসে কর্মরত সাংবাদিক আহসান রিটন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শনিবার (১৬ মে) রাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজের (চমেক) ল্যাবে তার নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ ধরা পড়ে। আহসান রিটন স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে দীর্ঘদিন ধরে কাজ করছিলেন।

ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান অনুপম পার্থ জানান, ১০ মে থেকে নিজ বাসায় কোয়ারেন্টিনে ছিলেন আহসান রিটন। শুক্রবার তার নমুনা পরীক্ষার জন্য চমেকের ল্যাবে পাঠানো হয়। শনিবার রাতে নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ পাওয়া যায়।

তিনি বলেন, আহসান রিটনের বর্তমান শারীরিক অবস্থা স্থিতিশীল। জ্বর থাকলেও অন্য উপসর্গ নেই। তার চিকিৎসা নিয়ে করণীয় নির্ধারণে আমরা পরিবারের সঙ্গে কথা বলছি। প্রতিষ্ঠানের পক্ষ থেকে সব ধরণের সহায়তা দেয়া হচ্ছে। কর্তৃপক্ষ তার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি