৪ এপ্রিল ২০২৬

চট্টগ্রামের ট্রেনের ধাক্কায় আহতদের পাশে দাঁড়ালেন নোয়াখালীর এমপি একরাম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
চট্টগ্রামের ট্রেনের ধাক্কায় আহতদের পাশে দাঁড়ালেন নোয়াখালীর এমপি একরাম
নোয়াখালী প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে রেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় একটি মাইক্রোবাসের আহত ৭ পরিবারের পাশে দাঁড়িয়েছেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী। সোমবার বেলা সাড়ে নয়টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি কৃত প্রতিটি পরিবারকে ৫০ হাজার টাকা করে মোট সাড়ে ৩ লাখ টাকা অর্থসহায়তা প্রদান করেন এমপি একরাম। এসময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান উপস্থিত ছিলেন। এবিষয়ে নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী বলেন, এমন মর্মান্তিক দূর্ঘটনা আমাকে ব্যাথিত করেছে। এটি নিহত ও আহত পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি। আমি ঘটনাটি শুনে হাসপাতালে ছুটে গিয়েছি। আহত পরিবারের সাথে কথা বলে জানতে পেরেছি, পবিারগুলো খুবই অসহায় এবং চিকিৎসার ব্যয় বহন করতে পারছেন না বলে আমাকে জানায়। তাই আমার ব্যক্তিগত তহবিল থেকে প্রত্যেককে ৫০ হাজার টাকা সহায়তা প্রদান করেছি।   বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি