ড. এ কিউ এম মাহবুব বশেমুরবিপ্রবির নতুন উপাচার্য
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম

বশেমুরবিপ্রবি থেকে সংবাদদাতা : দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে নতুন উপাচার্য পেয়েছে গোপালগঞ্জস্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি)।
বুধবার (২ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিব সৈয়দ আলী রেজা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. এ কিউ এম মাহবুবকে পরবর্তী চার বছরের জন্য উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
প্রসঙ্গত, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর পদত্যাগ করেন বশেমুরবিপ্রবির তখনকার উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসিরউদ্দিন। পরে ৭ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ইটিই বিভাগের অধ্যাপক ড. মো. শাহজাহানকে ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিলো।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
১০ মাস আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
১০ মাস আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি