ড. কামালের ধমকে অফিস থেকে বের হয়ে গেলেন মোকাব্বির
বাংলাপ্রেস অনলাইন : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের মনোনয়নে সিলেট-২ আসন থেকে নির্বাচিত গণফোরাম নেতা মোকাব্বির খান দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন।
শপথ নেয়ার দুইদিন পর দলের সভাপতি কামাল হোসেনের সঙ্গে দেখা করতে গিয়ে ‘ধমক’ শুনে বেরিয়ে এলেন গণফোরামের মোকাব্বির খান। বৃহস্পতিবার বিকালে মতিঝিলে কামালের চেম্বারে গিয়েছিলেন গণফোরামের সভাপতিমণ্ডলীর সদস্য মোকাব্বির।
এ সময় উপস্থিত ছিলেন গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, জাতীয় ঐক্য প্রক্রিয়ার কেন্দ্রীয় নেতা নুরুল হুদা মিলু চৌধুরী ও ঐক্যবদ্ধ ছাত্র সমাজের সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ মধু। মিলু চৌধুরী বলেন, মোকাব্বির খান সাহেব এসে স্যারকে (কামাল) সালাম দিতেই স্যার চরম রাগান্বিত হয়ে বলেন- আপনি এখান থেকে বেরিয়ে যান, গেট আউট, গেট আউট। আমার অফিস ও চেম্বার আপনার জন্য চিরতরে বন্ধ।
উল্লেখ্য, দলীয় সিদ্ধান্ত অমান্য করে গত সোমবার দুপুর ১২টায় স্পিকার ড. শিরীন শারমিনের কাছে শপথ বাক্যপাঠ করেন গণফোরামের এ নেতা। তবে মোকাব্বির খান সেদিন দাবি করেছিলেন যে, গণফোরামের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের অনুমতি নিয়েই তিনি শপথ নিয়েছেন। এই বিষয়ে মোকাব্বির খানের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
ওসমান হাদি হত্যার বিচার নিয়ে সরকার নয়ছয় করছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
উন্নয়ন প্রকল্প তদারকিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে থাকবে ড্যাশবোর্ড: অর্থমন্ত্রী
সঙ্গীত একাডেমি