২৪ অক্টোবর ২০২৬

ড. মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৬:২১ এএম
ড. মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

 

বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শুক্রবার সকালে হাসপাতালে গিয়ে তিনি মঈন খানের চিকিৎসার খোঁজখবর নেন।

এ সময় মঈন খান রাষ্ট্রপতির সঙ্গে কথা বলেন। সেখানে হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক শাহাবুদ্দিন তালুকদারসহ অন্য চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান দুদিন ধরে অসুস্থ হয়ে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল।

এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেলে এভারকেয়ার হাসপাতালে ড. আবদুল মঈন খানকে দেখে এসে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেন, শ্বাসকষ্ট ও হৃদরোগের সমস্যা নিয়ে অসুস্থ হয়ে গত বুধবার রাতে তিনি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে।

গতকালের চেয়ে আজ তার অবস্থা স্থিতিশীল আছে বলে জানান তিনি।

তিনি বলেন, এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক ডা. আতিকুর রহমান, ডা. জিয়াউল হক ও ডা. জাফর ইকবালের তত্ত্বাবধানে ড. আবদুল মঈন খানের চিকিৎসা চলছে।

এছাড়া বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে যান। এ সময় তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে মন্ত্রীর সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নেন।

এদিকে ড. আবদুল মঈন খানের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবার। মঈন খানের সহধর্মিণী রোকসানা খন্দকার ও তিন কন্যা তার শয্যাপাশে আছেন।
বিপি/কেজে

 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি