২৩ জুন ২০২৬

ড. অরুণ কুমার বসাক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন বক্তা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ড. অরুণ কুমার বসাক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন বক্তা

মেহেরাবুল ইসলাম সৌদিপ,জবি থেকে : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দিবেন প্রফেসর এমিরিটাস ড. অরুণ কুমার বসাক।

রোববার উপাচার্যের সম্মেলন কক্ষে সমাবর্তন অনুষ্ঠানের নির্বাহী ও ব্যবস্থাপনা কমিটি’র সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

রোববার (১সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সমাবর্তন বক্তা বিশিষ্ট পদার্থ বিজ্ঞানী ড. অরুণ কুমার বসাক বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের এমিরিটাস প্রফেসর। তিনি ১৯৭৫ সালে লন্ডনের বার্মিংহাম ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এছাড়াও যুক্তরাষ্ট্রের কেন্ট ইউনিভার্সিটিতে ভিজিটিং প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেন এবং একাধিকবার যুক্তরাষ্ট্রের সাউদার্ন ইলিনইস ইউনিভার্সিটিতে রিসার্চ প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

প্রসঙ্গত, কয়েকদফা পেছানোর পর জবির প্রথম সমাবর্তন অনুষ্ঠান আগামীবছর ১১ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে । পুরান ঢাকার ধূপখোলায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠকে সমাবর্তন ভেন্যু হিসেবে নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি