৩ এপ্রিল ২০২৬

ডাকসু নির্বাচনে ছাত্রলীগের প্যানেল ঘোষণা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ডাকসু নির্বাচনে ছাত্রলীগের প্যানেল ঘোষণা

বাংলাপ্রেস রাজনীতি ডেস্ক:ডাকসু নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের ভাতৃপ্রতীম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের প্যানেল ঘোষণা করা হয়েছে।এতে রেজওয়ানুল হক শোভনকে সহ সভাপতি ও গোলাম রাব্বানীকে সাধারণ সম্পাদক পদে প্রার্থী ঘোষণা করা হয়েছে।রোববার দুপুরে আনুষ্ঠানিকভাবে এ প্যানেল ঘোষণা করে ছাত্রলীগ। এই প্যানেলে ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন এজিএস হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

অন্য পদগুলোর মধ্যে সাহিত্য সম্পাদক মাজহারুল কবির শয়ন, কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক বিএম লিপি আক্তার, ক্রীড়া সম্পাদক শাকিল আহমেদ তানভীর, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সাদ বিন কাদের, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আরিফ ইবনে আলী, সাংস্কৃতিক সম্পাদক শামস ই নোমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহরিমা তানজিনা অর্নি, ছাত্র পরিবহন বিষয়ক সম্পাদক রাকিব হাওলাদার এবং সমাজসেবা বিষয়ক সম্পাদক হিসেবে আজিজুল হক সরকার মনোনয়ন পেয়েছেন।আর প্যানেলে সদস্য পদে চিবল সাংমা, নজরুল ইসলাম, রাকিবুল হাসান, রাকিবুল ইসলাম ঐতিহ্য, তানভীর হাসান সৈকত, রাইসা নাসের, সাবরিনা ইতি, ইশাত কাশফিয়া ইরা, নিপু ইসলাম তন্বী, হাইদার মোহাম্মদ জিতু, তিলোত্তমা শিকদার, জুলফিকার আলম রাসেল, মাহমুদুল হাসানকে মনোনয়ন দিয়েছে ছাত্রলীগ।

তফসিল অনুযায়ী, আগামী ২৬ ফেব্রুয়ারি মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ তারিখ ও সেদিনই মনোনয়ন বাছাই।প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৮ ফেব্রুয়ারি। যাচাই-বাছাইয়ের পর ৩ মার্চ হলের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ হবে।আর ভোটগ্রহণ ১১ মার্চ (সোমবার) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি