ডাকসুর জিএস থেকে পদত্যাগ নিয়ে যা বললেন রাব্বানী

রাজনীতি ডেস্ক : নানা অনিয়মের অভিযোগে ছাত্রলীগের সাধারণ সম্পাদক থেকে সরিয়ে দেয়ার পর এবার গোলাম রাব্বানী ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) জিএস পদে থাকতে পারেন কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে।
রাব্বানী পদত্যাগ না করলে ডাকসু সভাপতি হিসেবে ঢাবি ভিসির তাকে পদচ্যুত করার উদ্যোগ নেওয়া উচিৎ বলে মনে করেন ভিপি নুরুল হক নুর।
তিনি বলেন, যেহেতু তার (গোলাম রাব্বানী) বিরুদ্ধে অনেক অভিযোগ উঠেছে, অভিযোগ প্রমাণিত হওয়ায় ছাত্রলীগের পদও তিনি হারিয়েছেন, সেহেতু আমি মনে করি নৈতিকভাবে তার আর এ পদে থাকার অধিকার নেই।
নুর আরও বলেন, আশা করছি রাব্বানী পদত্যাগ করবেন। তবে সে পদত্যাগ না করলে ডাকসু সভাপতি হিসেবে ঢাবি ভিসির উচিৎ তাকে পদচ্যুত করার উদ্যোগ নেওয়া। ছাত্রলীগের মতো ঐতিহ্যবাহী একটি সংগঠন থেকে যাকে পদচ্যুত করা হয়েছে তার ডাকসু জিএস থাকা কোনোভাবেই উচিৎ নয়। এটির সঙ্গে ডাকসুর মান সম্মানও জড়িত।
তবে ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হলেও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের জিএস পদ থেকে পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন গোলাম রাব্বানী।
সোমবার গণমাধ্যমকে তিনি বলেন, আমি কোনো অপরাধ করিনি, তাহলে কেন ডাকসুর জিএস পদ থেকে পদত্যাগ করব? সবাই সবার ভুল বুঝবেন একদিন।
গোলাম রাব্বানী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় আমার ক্যাম্পাস। সেখানে শ শ কোটি টাকার কাজ হলো, এখানে কোনো ইনভলবমেন্ট ছিলো না আমাদের। কেউ আমাদের নামে কোনো অভিযোগ উত্থাপন করতে পারেনি। এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা চাঁদাবাজি করতে গিয়েছি। এটা কী সত্য?
তিনি আরও বলেন, আমি চাঁদা চাইলে ভিসি ম্যামের কাছে কেন চাইবো? চাঁদা দাবি করলে তো ঠিকাদার প্রতিষ্ঠানের কাছে দাবি করব। কই কোনো ঠিকাদার প্রতিষ্ঠান তো এ অভিযোগ আনেননি।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
জামায়াত নিষিদ্ধ হলে শূন্যস্থান পূরণ করবে কে: প্রশ্ন এ টি এম আজহারের
ওসমান হাদি হত্যার বিচার নিয়ে সরকার নয়ছয় করছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
উন্নয়ন প্রকল্প তদারকিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে থাকবে ড্যাশবোর্ড: অর্থমন্ত্রী
সঙ্গীত একাডেমি