ডাকসু'র নবনির্বাচিত ভিপি নুরের উপর ছাত্রলীগের হামলা

রাজনীতি ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ প্যানেল থেকে নুরুল হক নূর নির্বাচিত হয়েছেন। ভিপি পদে নির্বাচিত হওয়ার পর আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এসেছিলেন নুরুল হক নূর।
এ সময় গণমাধ্যমের কর্মীরা নূরকে ক্যামেরার সামনে আসার আহ্বান জানিয়ে কিছু বলার অনুরোধ করেন। নূর কিছু বলা শুরু করতেই ছাত্রলীগের কর্মীরা লাঠি ও দেশীয় অস্ত্র হাতে নূরের দিকে ছুটে আসেন।
কিছু বুঝে উঠার আগেই ছাত্রলীগ কর্মীরা নূরের ওপর ঝাঁপিয়ে পড়েন। উপর্যুপরি হামলায় নূর সেখানেই গুরুতর আহত হন। তারপর সেখান থেকে তাকে উদ্ধার করে নিয়ে যায় তার প্যানেলের নেতাকর্মীরা। এর আগে ডাকসুর ঘোষিত ফলাফল অনুসারে ভিপি পদে নুরুল হক ১১ হাজার ৬২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন পেয়েছেন ৯ হাজার ১২৯ ভোট।
ফলাফল ঘোষণার পর সিনেট ভবনের সামনে বিক্ষোভ করে ছাত্রলীগ সভাপতির অনুসারীরা। এ সময় তাদের ভিপি পদে জয়ী নুরুল হকের বিরুদ্ধে স্লোগান দিতে শোনা যায়। তাকে বহিষ্কারেরও দাবি তোলেন ছাত্রলীগ নেতারা।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বিসিএস ক্যাডার থেকে স্বরাষ্ট্রমন্ত্রী: সালাহউদ্দিন আহমেদের রাজনীতি, নির্বাসন ও পরিবারের পথচলা
দেশকে যারা তাবেদার রাষ্ট্র করতে চায়, তাদের প্রতিরোধ করবে বিএনপি: রিজভী
সংসদে নোটিশ ও কথার গুরুত্ব দেওয়া হয় না বলেই রাজপথে বিরোধী দল : জামায়াত আমির
সঙ্গীত একাডেমি