৩ এপ্রিল ২০২৬

দায় কেউ এড়াতে পারবে না : কাদের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
দায় কেউ এড়াতে পারবে না : কাদের

বাংলাপ্রেস রাজনীতি ডেস্ক: চকবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ড প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘দায় তো কেউ এড়াতে পারবে না।’আজ শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে এসে এই মন্তব্য করেন ওবায়দুল কাদের। একই সঙ্গে পুরান ঢাকা থেকে সব ধরনের রাসায়নিক দাহ্য পদার্থের গোডাউন সরাতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট সব বিভাগকে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

রাজধানীর চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুর্বিষহ যন্ত্রণা নিয়ে হাসপাতালের বিছানায় চিকিৎসা নিচ্ছেন যাঁরা, তাঁদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এ সময় তিনি জানান, পুরান ঢাকা থেকে ক্ষতিকর রাসায়নিক দাহ্য পদার্থের গোডাউন সরাতে সংশ্লিষ্ট সবাইকে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।ওবায়দুল কাদের বলেন, ‘প্রাথমিকভাবে কিছু কিছু কেমিক্যালের গোডাউন সরিয়ে নেওয়া হয়েছিল। কিন্তু পরে আবার গোপনে এসে অনেকে জেঁকে বসেছে। এ বিষয়টা ক্লোজ মনিটরিং হলে হয়তো এমনটা হতো না। সেটা ঠিক আছে।’ তিনি আরো বলেন, ‘দেশে কোনো কিছু ঘটলে, যেহেতু সরকার ক্ষমতায়, দায় তো কেউ এড়াতে পারবে না।’

ওবায়দুল কাদের বলেন, ‘কিন্তু এ ব্যবসার সঙ্গে যারা জড়িত, তাদেরও সচেতনতা প্রয়োজন।’এ ছাড়া অগ্নিকাণ্ডের জন্য প্রাথমকিভাবে গাড়ির গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণকে দায়ী করা হচ্ছে, তাই গাড়িতে গ্যাস সিলিন্ডারের বিকল্প হিসেবে কী ব্যবহার করা যায়, সে বিষয়ে একটি প্রতিবেদন দিতে সড়ক পরিবহন সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।এদিকে বিএনপি নেতাদের বিভিন্ন মন্তব্যের প্রসঙ্গে টেনে অগ্নিকাণ্ডের ঘটনায় আহত-নিহতদের নিয়ে কাউকে রাজনীতি না করার আহ্বান জানিয়েছেন ওবায়দুল কাদের। এ ছাড়া আহতদের দেখতে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে যান রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন ও ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি