দেবী শেঠির পরামর্শে ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুর নেয়া হচ্ছে

বাংলাপ্রেস, ঢাকা : হার্ট অ্যাটাকের পর ‘জীবন শঙ্কায়’ থাকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরে নেয়া হচ্ছে।
দু'এক ঘন্টার মধ্যে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা করা হবে। সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার চিকিৎসা দেয়া হবে। উপমহাদেশের বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠির পরামর্শে এমন সিদ্ধান্ত নিয়েছে ওবায়দুল কাদেরের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড।
মেডিকেল বোর্ডের সদস্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া সোমবার দুপুর আড়াইটার পর এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।
এর আগে ওবায়দুল কাদেরের সবশেষ শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন ডা. দেবী শেঠিসহ মেডিকেল বোর্ড।এসময় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে ঢাকায় আসা তিন সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দলও ছিলেন।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি