৪ এপ্রিল ২০২৬

ডেঙ্গু জ্বর নিয়ে সরকার কিছুই করতে পারছে না : মির্জা ফখরুল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ডেঙ্গু জ্বর নিয়ে সরকার কিছুই করতে পারছে না : মির্জা ফখরুল

রাজনীতি ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রতিদিন শত শত মানুষ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র থেকে শুরু করে দু'জন ডাক্তারসহ অনেকে মারা গেছেন। কিন্তু সরকার ডেঙ্গু নিয়ন্ত্রণে এখন পর্যন্ত কিছুই করতে পারেনি। উল্টো এটাকে গুজব বলছে সরকার।

শনিবার লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পারুলিয়া এলাকায় বিএনপির উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এ সব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আজকে আমরা বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিতে এসেছি। সঙ্গে একটি মেডিকেল টিম নিয়ে এসেছি। এর আগেও ভারত যখন তিস্তর পানি আটকে দিয়ে খরা সৃষ্টি করেছিল, তখনও আমরা পানির দাবিতে তিস্তা ব্যারাজ এলাকায় লং মার্চ নিয়ে এসেছিলাম।

ছেলেধরা গুজব প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, এই ছেলেধরার কারণটা কি? দেশে আইন নেই, শৃংখলা নেই। যেখানে আজকে পুলিশ মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করে। ফলে মানুষের আইনের প্রতি আস্থা নেই।বিচার ব্যবস্থার ওপর আস্থা নেই। সে জন্য আজকে এ সব ভয়ংকর ঘটনা ঘটছে।

তিনি অভিযোগ করেন, এই সরকার ক্ষমতায় থাকার জন্য রাষ্ট্রকে যথেষ্ট ব্যবহার করছে।তারা মিথ্যাভাবে জনগণকে প্রতারণা করতে গিয়ে ৩০ তারিখের ভোট ২৯ তারিখে করে নিয়েছে।তাই সময় থাকতে এখনই এই পার্লামেন্ট ভেঙে দিন এবং নতুন নির্বাচনের ব্যবস্থা করুন।

কারাবন্দি খালেদা জিয়া বর্তমানে অসুস্থ উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, আমাদের নেত্রী (খালেদা জিয়া) গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য, রক্ষা করার জন্য আন্দোলন-সংগ্রাম করেছেন।

অথচ তাকে মিথ্যা মামলায় ১৬ মাস ধরে কারাগারে বন্দি রাখা হয়েছে। আমরা জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করব, বলেন তিনি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি