ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থতার দায়ভার নিতে রাজি না সরকার

জাতীয় ডেস্ক: বাংলাদেশে ডেঙ্গু নিয়ে জনমনে উদ্বেগ যেমন বাড়ছে, সেই সাথে এ ধরণের বিপজ্জনক পরিস্থিতির জন্য দায়ী কে সেই প্রশ্ন জোরালো হচ্ছে। অভিযোগের তীর প্রধানত ঢাকার দুই সিটি করপোরেশন এবং সরকারের দিকে। অনেকেই সরসারি তাদের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলছেন। বিশেষজ্ঞদের অনেকেও বলছেন, এডিস মশা নিয়ন্ত্রণে যথাসময়ে কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি বলেই এই পরিস্থিতি হয়েছে। তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগের কোনা কারণ নেই, পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৩৯০ জন ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন গত ২৪ ঘন্টায়। এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের হিসাব অনুযায়ী এ নিয়ে এবছর সাড়ে নয় হাজারের বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। বেসরকারিভাবে এই সংখ্যা আরও অনেক বলা হচ্ছে। হাসপাতালগুলোতে রোগীদের ভিড় বেড়েই চলেছে।
আতঙ্ক আর উদ্বেগের পরিস্থিতি কেন হলো, এর জন্য দায়ী কে - এসব প্রশ্ন এখন উঠছে। এডিশ মশা মারার ক্ষেত্রে ব্যর্থতার কারণে পরিস্থিতি এত খারাপ হয়েছে বলে তার ধারণা। সূত্র: বিবিসি বাংলা।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
Jalalabad Summer Bash
সঙ্গীত একাডেমি