৪ এপ্রিল ২০২৬

দেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
দেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা
সুলতানা মাসুমা, জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে শিশুদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এসময় তিনটি ক্যাটাগরিতে ৯জন শিশু শিক্ষার্থীকে বিজয়ী হিসেবে পুরস্কৃত করা হয়। শুক্রবার (১৩ জানুয়ারি) বিকেলে জেলা শিশু একাডেমি প্রাঙ্গণে এ প্রতিযোগিতার আয়োজন করেন লক্ষ্মীপুর জেলা তথ্য অফিস। এতে উপস্থিত ছিলেন, জেলা তথ্য কর্মকর্তা বিশ্বনাথ মজুমদার, শিশু একাডেমির প্রশিক্ষক সহকারি অধ্যাপক সুলতানা মাসুমা বানু, সাংবাদিক মো. রাকিব হোসাইন রনি ও আমাজ হোসেন প্রমুখ। জানতে চাইলে জেলা তথ্য কর্মকর্তা বিশ্বনাথ মজুমদার বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান'র স্বদেশ প্রত্যাবর্তন সম্পর্কে শিশুদের মেধা বিকাশের জন্য এ চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে জেলা শিশু একাডেমির শিশু শিক্ষার্থীসহ শতাধিক শিশু অংশগ্রহণ করেন। এ প্রতিযোগিতায় তিনটি ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী মোট ৯জন বিজয়ী শিশু শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, গণযোগাযোগ অধিদপ্তরের আওতায় জেলা তথ্য অফিসের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে জানান তিনি। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি