৩ এপ্রিল ২০২৬

দেশে ফিরেছেন ড. কামাল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
দেশে ফিরেছেন ড. কামাল

বাংলাপ্রেস রাজনীতি দপ্তর: সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার পর সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে তিনি ঢাকায় পৌঁছান।

গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ড. কামাল হোসেন সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুপুর সাড়ে ১২টার পর ঢাকায় পৌঁছে গেছেন। তাঁর সঙ্গে তাঁর স্ত্রী হামিদা হোসেনও দেশে ফিরেছেন।

অন্যদিকে গণফোরামের মিডিয়া কো-অর্ডিনেটর লতিফুল বারী হামিম বলেন, ‘ড. কামাল হোসেন সাড়ে ১২টার পরে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে দেশে ফিরেছেন, এইটুকু জানি। তাঁর সঙ্গে স্ত্রী হামিদা হোসেনও দেশে ফিরেছেন।’লতিফুল বারী হামিম বলেন, ‘ড. কামাল হোসেনের গাড়িচালক তাঁকে আনতে এয়ারপোর্টে গেছেন। তবে এখনো বাসায় পৌঁছেছেন কি না, এ বিষয়ে আমি কিছু জানতে পারিনি।’

গত ২০ জানুয়ারি রাতে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর যান। ওই দিন (শনিবার) রাত সাড়ে ১০টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে স্ত্রী হামিদা হোসনকে নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। এর আগে গত বছরের ২৭ সেপ্টেম্বরও ড. কামাল হোসেন সিঙ্গাপুরে গিয়েছিলেন চিকিৎসার জন্য।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি