দেশে ফিরলেন ওবায়দুল কাদের

বাংলাপ্রেস অনলাইন: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দীর্ঘ দুই মাস ১০ দিন চিকিৎসা শেষে সুস্থ হয়ে দেশে ফিরেছেন । বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ০৮৫ ফ্লাইটটি তাকে বহন করে আজ বুধবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে বাংলাদেশ সময় দুপুর ২টা ১০ মিনিটে বিমানটি সিঙ্গাপুর থেকে বাংলাদেশের উদ্দেশে ছেড়ে আসে। সড়ক ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আবু নাসের গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ৩ মার্চ সকালে ওবায়দুল কাদের বুকে প্রচণ্ড ব্যথা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হন। এনজিওগ্রাম করার পর তাঁর হার্টে তিনটি ব্লক ধরা পড়ে। ভারতের বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠির পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ৪ মার্চ ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুর নেওয়া হয়। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে বাইপাস সার্জারির পর তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। ৫ এপ্রিল হাসপাতাল থেকে ছাড়পত্র পান তিনি। হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে তিনি সিঙ্গাপুরেই একটি ভাড়া বাসায় ওঠেন।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
জামায়াত নিষিদ্ধ হলে শূন্যস্থান পূরণ করবে কে: প্রশ্ন এ টি এম আজহারের
ওসমান হাদি হত্যার বিচার নিয়ে সরকার নয়ছয় করছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
উন্নয়ন প্রকল্প তদারকিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে থাকবে ড্যাশবোর্ড: অর্থমন্ত্রী
সঙ্গীত একাডেমি