২৭ নভেম্বর ২০২৬

দেশে গণতন্ত্র বারবার বাধাগ্রস্ত হয়েছে, প্রাতিষ্ঠানিক রূপ পায়নি: রিজভী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০১:১৩ পিএম
দেশে গণতন্ত্র বারবার বাধাগ্রস্ত হয়েছে, প্রাতিষ্ঠানিক রূপ পায়নি: রিজভী

ছবি: সংগৃহীত

বাংলাপ্রেস ডেস্ক:  দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশে জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব রুহুল কবির রিজভী। 

শুক্রবার (২৭ নভেম্বর) ঢাকা মেডিকেল কলেজে ডা. মিলনের ৩৬তম শাহাদতবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। 

রুহুল কবির রিজভী বলেন, দেশে নিরপেক্ষ বিচারব্যবস্থা, গণমাধ্যম ও নির্বাচন কমিশনসহ প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠিত হলে শহিদ ডা. মিলনের আত্মত্যাগ প্রতিষ্ঠিত হতো। 

তিনি আরও বলেন, বারবার দেশে গণতন্ত্র হোঁচট খাওয়ার কারণেই প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব গণতন্ত্রের জন্য তত্ত্বাবধায়ক সরকারকে অপেক্ষাকৃত কার্যকর উল্লেখ করেন। 

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করলেও ক্ষমতায় এসে তারাই এটিকে বাতিল করেছে ক্ষমতা কুক্ষিগত করতে।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি