৪ এপ্রিল ২০২৬

দেশে করোনায় আরও ১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৭৮৬

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
দেশে করোনায় আরও ১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৭৮৬

বাংলাপ্রেস ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে একদিনে সর্বোচ্চ ৭৮৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১০ হাজার ৯২৯ জনে। এছাড়া এই সময়ে ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৮৩ জনে।

মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

নাসিমা জানান, গত ২৪ ঘণ্টায় ৬১৮২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৫৭১১ জনের পরীক্ষা করে ৭৮৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ১৯৩ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৪০৩ জন। এছাড়া মারা গেছেন এক যুবক। তার বয়স ২১ থেকে ৩০ এর মধ্যে।

নাসিমা আরও বলেন, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ১২৮ জন। বর্তমানে মোট ১৬৯৪জন আইসোলেশনে রয়েছেন। আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৭০জন। এ পর্যন্ত ১২৪৩জন আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন।

এ সময় করোনা শনাক্তদের ৬৮ ভাগ পুরুষ ও ২৮ ভাগ নারী বলে জানান অধ্যাপক নাসিমা। তিনি আরও বলেন, মৃতদের মধ্যে ৭৩ ভাগ পুরুষ ও ২৩ ভাগ নারী।

করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে ঘরে থাকার এবং স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয় বুলেটিনে।

করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ডিসেম্বরে চীনের উহান শহরে। তবে ছড়িয়ে পড়া এ ভাইরাস ক্রমে গোটা বিশ্বকে বিপর্যস্ত করে দিয়েছে। চীন পরিস্থিতি অনেকটাই সামাল দিয়ে উঠলেও এখন মারাত্মকভাবে ভুগছে ইউরোপ-আমেরিকা-এশিয়াসহ বিশ্বের অন্যান্য অঞ্চল। এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ৩৫ লাখ ৪০ হাজারের বেশি। মৃতের সংখ্যা প্রায় আড়াই লাখ। তবে সাড়ে ১১ লাখ রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর প্রথম দিকে কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর মিললেও এখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ সংখ্যা। বাড়ছে মৃত্যুও।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি