৪ এপ্রিল ২০২৬

দেশে করোনায় শনাক্ত ও মৃত্যু কমেছে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
দেশে করোনায় শনাক্ত ও মৃত্যু কমেছে
বাংলাপ্রেস ডেস্ক: দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে আরও ৩ হাজার ৬২ জন। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৩ হাজার ৬৮০ জনে। বুধবার (০১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৭৯ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে মোট ২৬ হাজার ২৭৪ জন হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫ হাজার ৯৯৯ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৩১ হাজার ৯৮৪ জন। ২৪ ঘণ্টায় ২৯ হাজার ৬১৩ নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ৭৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় যে ৭৯ জন মারা গেছেন তাদের মধ্যে নারী ৩৬ জন এবং পুরুষ ৪৩ জন। এ সময় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ২৮ জনের মৃত্যু হয়েছে। এরপর চট্টগ্রাম বিভাগে ২৩ জন মারা গেছেন। রাজশাহীতে ৮ এবং সিলেটে ৮ জন মারা গেছেন। বাকিরা অন্য বিভাগের। মঙ্গলবার (৩১ আগস্ট) করোনায় ৮৬ জনের মৃত্যু ও ৩ হাজার ৩৫৭ জন শনাক্তের তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এর আগে করোনায় একদিনে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়েছিল গত ৫ আগস্ট। এছাড়াও ৯ আগস্ট ২৪৫, ১০ আগস্ট ২৬৪, ১১ আগস্ট ২৩৭, ১২ আগস্ট ২১৫ এবং ১৩ আগস্ট ১৯৭, ১৪ আগস্ট ১৭৮, ১৫ আগস্ট ১৮৭, ১৬ আগস্ট ১৭৪, ১৭ আগস্ট ১৯৮, ১৮ আগস্ট ১৭২, ১৯ আগস্ট ১৫৯, ২০ আগস্ট ১৪৫, ২১ আগস্ট ১২০ জন, ২২ আগস্ট ১৩৯ জন এবং ২৩ আগস্ট ১১৭, ২৫ আগস্ট ১১৪, ২৬ আগস্ট ১০২, ২৭ আগস্ট ১১৭, ২৮ আগস্ট ৮০, ২৯ আগস্ট ৮৯ জন, ৩০ আগস্ট ৮৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া দেশে গত ৭ জুলাই প্রথমবারের মতো করোনায় মৃতের সংখ্যা দুইশ’ ছাড়ায়। এদিন মৃত্যু হয় ২০১ জনের। ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় এবং এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম এ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়। প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি