২৫ নভেম্বর ২০২৬

দেশে মোট ভোটার এখন ১২ কোটি ৯২ লাখ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ এএম
দেশে মোট ভোটার এখন ১২ কোটি ৯২ লাখ

বাংলাপ্রেস ডেস্ক: দেশে বর্তমানে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫৮ লাখ ৬ হাজার ৫৭৪ জন এবং নারী ভোটার ৬ কোটি ৩৪ লাখ ২১ হাজার ৮৭৮ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৯৭ জন।

বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ তথ্য জানিয়েছেন।


ইসি সচিব বলেন, আমরা গত ৩১ আগস্ট যে ভোটার সংখ্যা বলেছিলাম তারচেয়ে আজ (২৫ নভেম্বর) পর্যন্ত ভোটার বেড়েছে ৪ লাখ ৫২ হাজার ১০৬ জন।

এই ভোটার তালিকা নিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন করা হবে বলে জানান তিনি।

আখতার আহমেদ বলেন, ইউপি নির্বাচন নিয়ে ২৯-৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমাদের মতবিনিময় আছে। ৫৫টি দলকে এই সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে।


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি