২৮ মে ২০২৬

দেশের ইতিহাসে সর্বোচ্চ স্বর্ণের দাম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
দেশের ইতিহাসে সর্বোচ্চ স্বর্ণের দাম
বাংলাপ্রেস ডেস্ক: স্থানীয় বাজারে অপরিশোধিত স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় নতুন করে স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে। রবিবার থেকে দেশের বাজারে এ দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শনিবার বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ‘ভালো মানের ২২ ক্যারেটের ভরিপ্রতি স্বর্ণের দাম ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়ে এক লাখ ১৫ হাজার ৮২৪ টাকা নির্ধারণ করা হয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।’ এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ১০ হাজার ৫৭৫ টাকা, ১৮ ক্যারেটের ৯৪ হাজার ৭৭০ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ৭৮ হাজার ৯৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। এর আগে, গত ২১ মার্চ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৯১৬ টাকা বাড়িয়ে এক লাখ ১৪ হাজার ৭৩ টাকা নির্ধারণ করা হয়েছিল।   বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি