দেশের মানুষের গড় আয়ু কমেছে ৫ মাস
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: দেশের মানুষের গড় আয়ু কমেছে পাঁচ মাস। এতে বর্তমান গড় আয়ু নেমে এসেছে ৭২ দশমিক ৩ বছরে। এর আগে যা ছিল ৭২ দশমিক ৮ বছর। এই প্রথমবার বাংলাদেশে মানুষের গড় আয়ু কমলো।
সোমবার (১৭ এপ্রিল) রাজধানীর পরিসংখ্যান ভবন মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এতথ্য প্রকাশ করে। এদিন স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস ২০২১–এর ফল প্রকাশ করা হয়।
স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকসের তথ্যে দেখা যায়, দেশে পুরুষের চেয়ে নারীর গড় আয়ু বেশি। এছাড়া পুরুষের গড় আয়ু ৭০ দশমিক ৬ বছর। আর নারীর গড় আয়ু ৭৪ দশমিক ১ বছর।
জরিপে আরও দেখা গেছে, দেশে প্রতিবছর জনসংখ্যা বাড়ার হার ১ দশমিক ৩৭ শতাংশ, যা আগের মতই আছে।
জরিপের ফল উপস্থাপন করে প্রকল্প পরিচালক আলমগীর হোসেন বলেন, গড় আয়ু কমার চিত্রটি অত্যন্ত নগণ্য। কোভিডের (করোনা মহামারি) কারণে কমতে পারে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
বিবিএসের মহাপরিচালক মতিয়ার রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব শাহনাজ আরেফিন।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
নবম পে-স্কেল জুলাই থেকেই আংশিক বাস্তবায়নের প্রস্তাব, কার বেতন কত
২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি