৩ এপ্রিল ২০২৬

দেশের প্রতিটি জেলায় বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
দেশের প্রতিটি জেলায় বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে
শাহরিয়ার করিম, ঢাকা:শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, দেশের প্রতিটি জেলায় সরকারি-বেসরকারি উদ্যোগে একটি করে সাধারণ বা বিশেষায়িত বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা রয়েছে সরকারের।সোমবার সংসদে সরকারি দলের সদস্য গোলাম দস্তগীর গাজীর এক প্রশ্নের উত্তরে এই তথ্য জানান তিনি। নুরুল ইসলাম নাহিদ বলেন, এই পরিকল্পনার অংশ হিসেবে ২০০৯ সাল থেকে এ পর্যন্ত ৮টি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে এবং বেসরকারি পর্যায়ে ৪২টি বিশ্ববিদ্যালয় স্থাপন ও পরিচালনার অনুমতি দেয়া হয়েছে। তিনি বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় নামে আরও দুটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের লক্ষ্যে সম্প্রতি জাতীয় সংসদে আইন পাস হয়েছে।শিক্ষামন্ত্রী বলেন, দেশে বর্তমানে ১৩৫টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। এর মধ্যে ৭টি সরকারি এবং ৫১টি বেসরকারি বিশ্ববিদ্যালয় ঢাকায় অবস্থিত। ঢাকার বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সেন্ট্রাল উইমেন ইউনিভার্সিটি নামে একটি মহিলা বিশ্ববিদ্যালয়ও রয়েছে। তিনি বলেন, দেশের অন্যান্য সব বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের আওতায় সহশিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এসব বিশ্ববিদ্যালয়েও নারী শিক্ষার্থীদের জন্য অধ্যয়ন ও গবেষণার সুযোগ উন্মুক্ত রয়েছে।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি