৩ এপ্রিল ২০২৬

দেশের প্রতিটি কারাগার শেখ হাসিনার আয়নাঘর ছিল: রিজভী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
দেশের প্রতিটি কারাগার শেখ হাসিনার আয়নাঘর ছিল: রিজভী
বাংলাপ্রেস ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের প্রতিটি কারাগার শেখ হাসিনার ‘আয়নাঘর’ ছিল। তার (শেখ হাসিনা) বিরুদ্ধে যারাই কথা বলেছেন, গণতন্ত্রের পক্ষে কথা বলেছেন, তাদের সেই ঘরে বন্দী করে রাখা হতো। শুধু বিএনপি নেতা-কর্মী নয়, যারা গণতন্ত্রের পক্ষে কথা বলেছেন, তাদের ওপর জুলুম-নির্যাতন চলেছে। শনিবার (১৯ অক্টোবর) ঢাকার জুরাইনের বিক্রমপুর প্লাজার সামনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, ক্ষমতায় থাকতে শেখ হাসিনা ডেঙ্গু প্রতিরোধে কোনো ব্যবস্থা নেয়নি। তার উদ্দেশ্য জনসেবা ছিল না, তার উদ্দেশ্য ছিল, জনগণের টাকা মেরে বিদেশে পাচার করা। অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘গড়িমসি না করে প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করেন। জনগণের কাছে নির্বাচিত সরকারের দায়বদ্ধতা থাকবে। যেই ক্ষমতায় আসুক, জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেয়া হোক।’ বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি