৩ এপ্রিল ২০২৬

দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছে সরকার: ফখরুল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছে সরকার: ফখরুল

বাংলাপ্রেস রাজনীতি ডেস্ক: গণতন্ত্র হরণ করে দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছে সরকার এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘এই সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে।’

আজ বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘মানুষের সমস্ত অধিকারকে হরণ করে নেওয়া হয়েছে। কীভাবে জনগণের সঙ্গে প্রতারণা করে একদলীয় শাসনব্যবস্থা চাপিয়ে দেওয়া যায় তার ষড়যন্ত্র চলছে।’

মির্জা ফখরুল বলেন, ‘আজকে যে জাতি ১৯৭১ সালে গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছিল, সেই জাতির কাছ থেকে গণতন্ত্রকে হরণ করে নেওয়া হয়েছে।’

এ সময় জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দলের কর্মসূচি ঘোষণা করেন মির্জা ফখরুল। আগামী ২২ মে থেকে ৩১ মে পর্যন্ত ১০ দিনের কর্মসূচি হাতে নেয়া হয়েছে। নেতাকর্মীদের কর্মসূচি বাস্তবায়নে সচেষ্ট থাকার আহ্বান জানান তিনি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি