২৬ মে ২০২৬

ঢাবিতে সব ধরনের রাজনীতি বন্ধের সিদ্ধান্ত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ঢাবিতে সব ধরনের রাজনীতি বন্ধের সিদ্ধান্ত
বাংলাপ্রেস ডেস্ক:ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত শিক্ষার্থী-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সকল প্রকার রাজনীতি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে কেউ ক্যাম্পাসের বাইরে রাজনীতি করতে পারবে কি-না সেই বিষয়ে আলোচনা হয়নি। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্য লাউঞ্জে অনুষ্ঠিত এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। মিটিং শেষে এক সিন্ডিকেট সদস্য চ্যানেল টোয়েন্টিফোরকে এ তথ্য নিশ্চিত করেন। জানা যায়, জরুরি এই সিন্ডিকেট মিটিংয়ে শুধু রাজনীতি নিষিদ্ধের ব্যাপারে আলোচনা করা হয়। সিন্ডিকেটের এক সদস্য বলেন, আজকে জরুরি সিন্ডিকেট মিটিং-এ ক্যাম্পাসের ভেতরে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ছাত্র-শিক্ষক- কর্মকর্তা-কর্মচারীদের সকল প্রকার রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। কেউ ক্যাম্পাসের বাইরে রাজনীতি করতে পারবে কি-না জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে কোন আলোচনা হয়নি। প্রসঙ্গত, জরুরি সিণ্ডিকেট মিটিং রাত ৭টায় শুরু হয়ে ৯টায় শেষ হয়। আজকে সিন্ডিকেটে শুধু রাজনীতি নিষিদ্ধের ব্যাপারেই আলোচনা করা হয়। এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়ে একটি পোস্ট শেয়ার করে বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত। নতুন এক বাংলাদেশ সৃষ্টির অগ্রযাত্রা শুরু হোক আজ থেকে।’   বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

FIRDAUS FASHIONS


FIRDAUS FASHIONS

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি