ঢাকা-চট্টগ্রাম রুটে রেল চলাচল স্বাভাবিক, চার সদস্যের তদন্ত কমিটি গঠন
বাংলাপ্রেস ডেস্ক: কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী ৭৫০ নম্বর এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনার কারণ অনুসন্ধানে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এদিকে, ইঞ্জিনে আগুন লাগার ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
এর আগে, শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে গাজীপুরের পুবাইল ও টঙ্গীর মধ্যবর্তী এলাকায় কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী ৭৫০ নম্বর এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটে। পরে বিকল্প ইঞ্জিন যুক্ত করে ট্রেনটি ঢাকার উদ্দেশে যাত্রা করে। এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) আনিসুর রহমান জানান, এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে লাগা আগুন নিভিয়ে ফেলা হয়েছে। পরে অন্য ইঞ্জিন দিয়ে ট্রেনটি ঢাকায় নেয়া হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তিনি আরও জানান, ইঞ্জিনে আগুন লাগার কারণ অনুসন্ধানে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির তদন্তের মাধ্যমে আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
এমপি নুসরাতের বাড়িতে আগুনে শর্টসার্কিটের আলামত পায়নি পল্লী বিদ্যুৎ
সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব: প্রধানমন্ত্রী
চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের
সঙ্গীত একাডেমি