২৭ অক্টোবর ২০২৬

ঢাকা-কক্সবাজার ট্রেনের নতুন ভাড়া নির্ধারণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১২:১১ পিএম
ঢাকা-কক্সবাজার ট্রেনের নতুন ভাড়া নির্ধারণ

 

বাংলাপ্রেস ডেস্ক: ঢাকা থেকে পর্যটন নগরী কক্সবাজারে ট্রেনে যাতায়াতের জন্য সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬৮৫ টাকা। নতুন চালু হওয়া ‘মহানগর প্রভাতী’ ট্রেনে শোভন চেয়ারে এই ভাড়ায় ভ্রমণ করতে পারবেন যাত্রীরা। আর শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) চেয়ারে ভ্রমণ করতে গুনতে হবে ১ হাজার ৩১১ টাকা।

সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেনটির উদ্বোধনী অনুষ্ঠানে ভাড়ার তথ্য তুলে ধরেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।


উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, নতুন ট্রেনটিতে আনুমানিক ৭০৬টি আসন রয়েছে। ফলে যাত্রীরা নিজেদের সামর্থ্য ও পছন্দ অনুযায়ী আসন বেছে নিয়ে ঢাকা থেকে কক্সবাজারে যাতায়াত করতে পারবেন।


ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে ট্রেনের সংখ্যা

ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের টিকিটের ব্যাপক চাহিদা রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, লোকোমোটিভ বা ইঞ্জিন এবং কোচের সংকটের কারণে এত দিন পর্যাপ্ত ট্রেন চালানো সম্ভব হয়নি। যাত্রীদের চাহিদা বিবেচনায় ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রুটে ‘মহানগর প্রভাতী’ নামে নতুন ট্রেন চালু করা হয়েছে।

তিনি আরও জানান, বর্তমানে এই রুটে তিন জোড়া ট্রেন চলাচল করছে। পর্যায়ক্রমে ট্রেনের সংখ্যা বাড়িয়ে সাত জোড়া করার পরিকল্পনা রয়েছে সরকারের।

এই পরিকল্পনা বাস্তবায়িত হলে যাত্রীদের যাতায়াতের বিকল্প বাড়বে এবং ঢাকা থেকে কক্সবাজারে রেলপথে ভ্রমণ আরও সহজ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি