ঢাকা উত্তর সিটির মেয়র নির্বাচিত হলেন আতিকুল ইসলাম

জাতীয় ডেস্ক : ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র নির্বাচিত হতে চলেছেন আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী আতিকুল ইসলাম। বৃহস্পতিবার অনুষ্ঠিত উপনির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী লাঙ্গল প্রতীকের শাফিন আহমেদের চেয়ে বিপুল পরিমান ভোটে এগিয়ে রয়েছেন তিনি। শেষ খবর পাওয়া পর্যন্ত রাত সাড়ে এগারোটা নাগাদ ৯২৯ কেন্দ্রে নৌকা প্রতীকে আতিকুল পেয়েছেন ৫,৯৫,২৭৯ ভোট এবং লাঙ্গলের প্রার্থী শাফিন পেয়েছেন ২৮,০০২ ভোট।
ঢাকা উত্তর সিটি করপোরেশনে মোট ভোটকেন্দ্র ১২৯৫টি। মোট ভোটার ৩০,৩৫৬২১ জন। পুরুষ ভোটার ১৫,৬৩৫৩০। নারী ভোটার ১৪৭২০৯১।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী আতিকুলের বিজয় নিশ্চিত। এখন শুধু আনুষ্ঠানিক গণনা মাত্র। এই বিজয়ের ফলে প্রয়াত মেয়র আনিসুল হকের স্থলাভিষিক্ত হবেন আতিকুল ইসলাম।
বৃহস্পতিবার বিকেল চারটায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচন এবং দুই সিটির সম্প্রসারিত ৩৬টি ওয়ার্ডের কাউন্সিলর পদের ভোটগ্রহণ শেষ হয়।
বৃষ্টির কারণে সকালে ভোটারের উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি কমে যাওয়ায় উপস্থিতি বাড়তে থাকে। বিশেষ করে যেসব এলাকায় কাউন্সিলর পদের ভোটগ্রহণ হয়েছে সেসব এলাকায় ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পরার মতো। এবং ভোটও হয়েছে বেশ উৎসবমুখর পরিবেশে।
এদিকে নির্বাচনে ভোটার উপস্থিতি কম হওয়ার দায় নির্বাচন কমিশনের (ইসি) নয় বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। তিনি বলেন, আমারাতো পরিবেশ সৃষ্টি করে দেই। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নিয়ে আসার দায়িত্ব আমাদের না। এ দায়িত্ব রাজনৈতিক দলের।
এদিকে নির্বাচনে ৫০ শতাংশের মত ভোট পড়েছে বলে জানান নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
ওসমান হাদি হত্যার বিচার নিয়ে সরকার নয়ছয় করছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
উন্নয়ন প্রকল্প তদারকিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে থাকবে ড্যাশবোর্ড: অর্থমন্ত্রী
সঙ্গীত একাডেমি