২২ মে ২০২৬

কুমিল্লা কলেজের সঙ্গে নতুন চুক্তি

ঢাকার দুই বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা পেলেন ৫ লাখ টাকার ‘ফোবানা বৃত্তি’

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ১১:১৮ পিএম
ঢাকার দুই বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা পেলেন ৫ লাখ টাকার ‘ফোবানা বৃত্তি’

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরে ৫ লাখ টাকার ফোবানা বৃত্তি পেয়েছে ঢাকার দুই বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিখার্থীরা। উত্তর আমেরিকায় বাংলাদেশিদের বৃহত্তম সংগঠন 'ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (ফোবানা)' -এর পক্ষ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। ফোবানা ফোবানা স্কলারশিপ অ্যাওয়ার্ড কমিটির সদস্যার গত তিন বছর ধরে এই দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত বৃত্তি প্রদান করে আসছেন। গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন ফোবানার বর্তমান কমিটির নির্বাহী সম্পাদক খালেদ আহমেদ রউফ। 
​সাম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাঁচজন মেধাবী শিক্ষার্থীর হাতে দুই লাখ টাকার বৃত্তি তুলে দেওয়া হয়। এর আগে, গত মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে তিন লাখ টাকার বৃত্তি বিতরণ করা হয়। সব মিলিয়ে মোট পাঁচ লাখ টাকার এই অনুদান শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় অনুপ্রেরণা জোগাবে বলে আশা করা হচ্ছে।
​এই বৃত্তি প্রদান অনুষ্ঠানে যোগ দিতে ফোবানা স্কলারশিপ অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান রেহান রেজা বাংলাদেশে সফর করেন এবং শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে তাঁকে সহায়তা করার জন্য ২০২২ সালের ৩৬তম ফোবানা সম্মেলনের আহ্বায়ক মকবুল আলীও উপস্থিত ছিলেন।


​বৃত্তির অনুদান প্রদানের পর ফোবানা স্কলারশিপ অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান রেহান রেজা বলেন, যুক্তরাষ্ট্রে ফোবানা সম্মেলন শুধুমাত্র নাচগানের বিনোদন নয়, আর্তমানবতার জন্যও কাজ করে থাকেন ফোবানা। দুর্যোগকালীন সময় অসহায় মানুষের পাশে গিয়ে পৃথক পৃথকভাবে সাহায্য করেছেন ফোবানা নেতৃবৃন্দরা। দেশে বন্যার্ত মানুষের সাহায্য ছাড়াও প্রবাসে বেড়ে ওঠা শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদানের ব্যবস্থাও করেছেন ফোবানা। 
শিক্ষা সহায়তার এই কার্যক্রমকে আরও প্রসারিত করার লক্ষ্যে ফোবানা একটি নতুন ঘোষণা দিয়েছে। আগামী বছর থেকে কুমিল্লা কলেজের মেধাবী শিক্ষার্থীদেরও বৃত্তির আওতায় আনার জন্য ফোবানা কর্তৃপক্ষের সাথে কলেজটির একটি নতুন চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
​ফোবানার বর্তমান কমিটির নির্বাহী সম্পাদক খালেদ আহমেদ রউফ  বলেন, প্রবাসে থেকেও দেশের মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে ফোবানা সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। 
ফোবানার বর্তমান নির্বাহী কমিটির  সভাপতি রবিউল করিম বেলাল, নির্বাহী সম্পাদক খালেদ আহমেদ রউফ এবং আহবায়ক জয়নাল আবেদীনের নেতৃত্বে আগামী বছর (২০২৬ সালের)  ৪০তম ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে।
​(*এই প্রতিবেদনটি বাংলা প্রেসের তৈরি। অনুমতি ছাড়া আমাদের বিষয়বস্তু, ছবি বা সম্প্রচার অন্য কোনো সংবাদমাধ্যমে পুনঃপ্রকাশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ)।

বিপি/এসএম

 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

FIRDAUS FASHIONS


FIRDAUS FASHIONS

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি