১৬ জুলাই ২০২৬

ঢিলেঢালা কালো পোশাকে কি সত্যিই গরম কম লাগে?

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১১:২২ পিএম
ঢিলেঢালা কালো পোশাকে কি সত্যিই গরম কম লাগে?

গরমে হালকা রঙের পোশাক স্বস্তিদায়ক। ছবি: সংগৃহীত

বাংলাপ্রেস ডেস্ক:  জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে তাপপ্রবাহের তীব্রতা ও স্থায়িত্ব বাড়ছে।এমন পরিস্থিতিতে স্বস্তি পেতে হলে শুধু হালকা রঙের পোশাক নয়, কিংবা সাদা পোশাক নয় বরং ঢিলেঢালা পোশাক ও বাতাস চলাচল করতে পারে—এমন কাপড় পরার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে সঠিক পোশাক শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে, তাপজনিত অসুস্থতার ঝুঁকি কমাতে ত্রবং শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) ব্যবহারও কমাতে সহায়তা করতে পারে।

গবেষকদের মতে, উপযুক্ত পোশাক পরলে এসির তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়িয়ে আরামদায়ক থাকা সম্ভব। এতে বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি পরিবেশের ওপর ইতিবাচক প্রভাব পড়বে।

অনেকের ধারণা— গরমে সাদা পোশাকই সবচেয়ে ভালো। তবে বিশেষজ্ঞরা বলছেন, পোশাকের রঙের চেয়ে এর ফিটিং বা পোশাকটি ঢিলেঢালা হওয়া বেশি গুরুত্বপূর্ণ। আঁটসাট পোশাকের ক্ষেত্রে সাদা পোশাক বেশি কার্যকর হলেও ঢিলেঢালা কালো পোশাকও শরীর ঠান্ডা রাখতে সহায়তা করতে পারে।

মরুভূমিতে বসবাসকারী বেদুইনদের পোশাক নিয়ে করা ত্রক গবেষণায় দেখা গেছে, ঢিলেঢালা কালো পোশাক শরীরের তাপ বাইরে যেতে সহায়তা করে।

বিশেষজ্ঞরা জানান, গরমের সময় নরম সুতি (কটন), লিলেন, মেরিনো ওল এবং হালকা ও বাতাস চলাচলযোগ্য পোশাক বেশি উপযোগী। অন্যদিকে খেলাধুলা বা শারীরিক পরিশ্রমের সময় নাইলন পলিয়েস্টারের মতো দ্রুত শুকিয়ে যায়— এমন কাপড়ও কার্যকর হতে পারে।

যুক্তরাজ্যের লাফবরো বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও শারীরবিজ্ঞান বিশেষজ্ঞ অধ্যাপক জর্জ হ্যাভেনিথ বলেন, সামাজিকভাবে উপযুক্ত হলে কম পোশাক পরলে ঘাম দ্রুত শুকায়, ফলে শরীর সহজে ঠান্ডা থাকে। তবে বাইরে বের হলে অতিবেগুনি (ইউভি) রশ্মি থেকে ত্বক সুরক্ষিত রাখার পরামর্শ দেন তিনি ।

বিশেষজ্ঞরা বলেন, প্রচন্ড গরমে গলায় বা মাথায় হালকা ভেজা তোয়ালে বা কাপড় রাখলে শরীর দ্রুত ঠান্ডা হয়। পানি বাষ্পীভূত হওয়ার সময় ত্বক থেকে তাপ শোষণ করে শরীরের তাপমাত্রা কমাতে সাহায্য করে।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ, তাপপ্রবাহের সময় ঢিলেঢালা, হালকা ও বাতাস চলাচলযোগ্য পোশাক পরার পাশাপাশি পর্যাপ্ত পানি পান এবং সরাসরি রোদে দীর্ঘ সময় অবস্থান ত্রড়িয়ে চলা উচিত । সূত্র: সামা টিভি 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি