ধুনটে আওয়ামী লীগের নির্বাচনী বর্ধিত সভা
ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: বগুড়ার ধুনট উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১টার দিকে হযরত শাহজালাল হসপিটাল এন্ড ডায়গণষ্টিক সেন্টারের তৃতীয় তলায় এ সভা অনুষ্ঠিত হয়।
ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ টিআইএম নুরুন্নবী তারিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মজিবর রহমান মজনু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান এমপি।
সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দলীয় চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাই খোকন, সহসভাপতি গোলাম সোবাহান, যুগ্ম সম্পাদক মহসিন আলম, শেরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুলতান মাহমুদ, ধুনট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান, সাইফুল ইসলাম, পৌর আওয়ামী লীগের আহবায়ক আশেকুর রশিদ হেলাল, আওয়ামী লীগ নেতা হাসান আহম্মেদ জেমস মল্লিক, জহুরুল ইসলাম তসু, জহুরুল ইসলাম বাবু, রফিকুল ইসলাম, আব্দুল হান্নান নান্টু, জুলফিকার আলী মাষ্টার, এমএ তারেক হেলাল, আজমল হক, মোস্তাফিজুর রহমান মিন্টু ও আলেপ বাদশা প্রমুখ।
বিপি/কেজেআপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি